ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত
১০ মার্চ, ২০২৬২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন, সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
প্রযুক্তি সবার অধিকার। কানেক্ট আইটি ফাউন্ডেশন দেশের তৃণমূলের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনামূল্যে ওয়েবসাইট, হোস্টিং এবং আইটি সাপোর্ট দিয়ে ডিজিটাল বিপ্লবে যুক্ত করছে।
আমরা শুধু ওয়েবসাইট তৈরি করি না, আমরা এমন একটি ডিজিটাল Ecosystem গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যন্ত এলাকার প্রতিষ্ঠানও প্রযুক্তির পূর্ণ সুবিধা পায়।
স্কুল, মাদ্রাসা ও মসজিদকে আধুনিক ওয়েবসাইট ও অনলাইন উপস্থিতির মাধ্যমে ডিজিটালভাবে সক্ষম করে তোলা।
প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করে এমন সমাধান তৈরি করা, যা গ্রামীণ ও অনুন্নত এলাকার প্রতিষ্ঠানও সহজে ব্যবহার করতে পারে।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির মধ্যে দ্রুত, নিরবচ্ছিন্ন ও বিশ্বস্ত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা।
শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানকে প্রযুক্তির মাধ্যমে আরও স্মার্ট, কার্যকর ও যুগোপযোগী করে সমাজ উন্নয়নে ভূমিকা রাখা।
প্রতিষ্ঠানভিত্তিক AI chatbot ও স্মার্ট টুলসের মাধ্যমে তথ্য, সহায়তা এবং শিক্ষাগত interaction আরও সহজ করা।
প্রতিষ্ঠানের ডেটা সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করে, সর্বোচ্চ মান বজায় রেখে নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা প্রদান করা।
আমাদের লক্ষ্য শুধু ওয়েবসাইট বানানো না। আমরা চাই স্কুল, মাদ্রাসা ও সামাজিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল শিক্ষা, Ai শেখা, কোডিং এবং স্মার্ট যোগাযোগের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত হোক।

আমাদের সেবাগুলো সমন্বিতভাবে সাজানো, যাতে শিক্ষা প্রতিষ্ঠানের লার্নিং, অ্যাডমিন ম্যানেজমেন্ট, কোডিং সংস্কৃতি এবং দ্বিভাষিক জ্ঞান বিনিময় একটিই প্ল্যাটফর্ম থেকে সহজে পরিচালনা ও উন্নয়ন করা যায়।
স্কুল, মাদ্রাসা ও মসজিদের জন্য সম্পূর্ণ কাস্টম ওয়েবসাইট বিনামূল্যে তৈরি ও হোস্ট করা হয়।
প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নোটিশ, ইভেন্ট ও ঘোষণা সহজে পরিচালনার সুবিধা।
অনলাইন ভর্তি ফর্ম, আবেদন প্রক্রিয়া এবং শিক্ষার্থী রেজিস্ট্রেশন ডিজিটাইজ করা।
ছবি ও ভিডিও গ্যালারি পরিচালনা করুন - প্রোগ্রাম, ইভেন্ট ও প্রতিষ্ঠানের স্মৃতি সংরক্ষণ করুন।
ভর্তি তথ্য, পরীক্ষার সময়সূচি, সিলেবাস - সব প্রশ্নের এআই-চালিত দ্বিভাষিক উত্তর।
অনলাইন দান গ্রহণ, যাকাত ক্যালকুলেটর এবং তহবিল ব্যবহারের স্বচ্ছ রিপোর্টিং।
ক্লাস রুটিন, সিলেবাস, কোডিং অনুশীলনের সময়সূচি এবং একাডেমিক ক্যালেন্ডার একসাথে পরিচালনা।
সাইট চালু করার পর ক্রমাগত প্রযুক্তিগত সহায়তা ও অ্যাডমিন ব্যবহারকারীদের প্রশিক্ষণ।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কন্টেন্ট তৈরি ও পরিচালনার সুবিধা।
শিক্ষা প্রতিষ্ঠান, ডিজিটাল শিক্ষা আর স্কুলে কোডিং শেখাকে কেন্দ্র করে বাংলাদেশকে প্রযুক্তিতে আরও সামনে নেওয়ার জন্য এটাই আমাদের ছোট কিন্তু ধারাবাহিক চেষ্টা।
সকল সেবা দেখুনপ্রতিটি প্রতিষ্ঠানের লক্ষ্য, পরিচালনা পদ্ধতি ও কমিউনিটি চাহিদা ভিন্ন। তাই স্কুল, মাদ্রাসা ও মসজিদের জন্য আলাদা তথ্য কাঠামো, সেবা মডিউল, উন্নয়ন আপডেট এবং যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিত করে বাস্তবভিত্তিক ডিজিটাল মডেল তৈরি করা হয়েছে।
স্কুল সমাধান
শেখা, প্রশাসন ও অভিভাবক যোগাযোগের সমন্বিত ডিজিটাল ব্যবস্থা

স্কুল সমাধান
স্কুলের একাডেমিক তথ্য, ভর্তি, নোটিশ, শিক্ষক পরিচিতি, গ্যালারি ও এআই সহকারীকে একই প্ল্যাটফর্মে এনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের জন্য দ্রুত তথ্যপ্রবাহ নিশ্চিত করা হয়।
মূল ফিচারসমূহ
স্কুল প্ল্যাটফর্মে যা বিশেষভাবে থাকবে
আমাদের প্রক্রিয়াটি স্বচ্ছ, ধাপে ধাপে সাজানো এবং বাস্তব সহায়তাভিত্তিক যাতে প্রতিষ্ঠান খুব সহজে ডিজিটাল যাত্রা শুরু করতে পারে।
আপনার প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য দিয়ে অনলাইনে আবেদন করুন। প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে এবং সহজ।
আমাদের টিম আপনার প্রতিষ্ঠানের প্রয়োজন ও যোগ্যতা যাচাই করবে এবং পরিকল্পনা তৈরি করবে।
প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন অনুযায়ী ওয়েবসাইট, কনটেন্ট স্ট্রাকচার এবং টুলস সেটআপ করা হবে।
Admin panel ব্যবহার, কনটেন্ট আপডেট এবং ডিজিটাল ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
প্রতিটি টাকা সরাসরি বাংলাদেশের তৃণমূল পর্যায়ের শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের ডিজিটাল উন্নয়নে ব্যবহৃত হয়। আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে তহবিল পরিচালনা করি।
ডোনেশন প্রক্রিয়া
ফ্রি সাপোর্ট, কাস্টমাইজড কাজ, donation model এবং আমাদের long-term mission নিয়ে সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর এখানে দেওয়া আছে।